শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

গাছ ভেঙে চলন্ত গাড়ির ওপর পড়ে চারজন আহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুটি চলন্ত গাড়ি এবং একটি যাত্রীবাহী রিকশার ওপর বিশাল আকারের কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়েছে। এতে চারজন আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় হঠাৎ একটি গাছ গাড়ির ওপর ভেঙে পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে এক রিকশা আরোহী গুরুতর আহত হন। এ ছাড়া ওই রিকশার চালকও আঘাত পান। ওই রিকশার পাশে একটি প্রাইভেট কারে থাকা ড্রাইভারও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী এক যুবক গণমাধ্যমকে বলেন, হুট করে গাছটি ভেঙে পড়ে কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের লোক আসার আগেই কয়েকজন আহতদের ঢাকা মেডিক্যালে নিয়ে গেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে শাহবাগ থানার এসআই হারুন উর রশিদ সরকার বলেন, এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পলাশী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »