শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

অধিকৃত পশ্চিম তীরের হেবরনের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইলিরা - ছবি : সংগৃহীত
ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইলিরা - ছবি : সংগৃহীত

ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ মুতাজ আবু স্নেইনা জানান, কোনো নোটিশ ছাড়াই মসজিদটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে একইসময় মুসলিম পবিত্র স্থানটিতে ইহুদিদে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।

তিনি বলেন, দখলদার বাহিনী আগাম কোনো ঘোষণা ছাড়াই স্থানীয় সময় ভোর ৪টায় মসজিদটি বন্ধ করে দেয়। তারা নামাজিদের ভেতরে প্রবেশ করতে দেয়নি।

অধিকৃত পশ্চিম তীরের হেবরনের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি সেখানে মুসলিমদেরকে নামাজ পড়তেও দিচ্ছে না ইসরাইলি বাহিনী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইসরাইলি বাহিনী ওয়াদি আল-হারিয়া এলাকায় অভিযান চালায়। তারা বেশ কয়েকটি বাড়িতে তল্লাসি চালায়। তারা জাবাল আবু রুমান এলাকাতেও প্রবেশ করে। সৈন্য ও স্নাইপারদেরকে আবাসিক ভবনের ছাদেও অবস্থান নিতে দেখা যায়।

ইসরাইলি সেনাবাহিনী মসজিদটি বন্ধ করার কথা নিশ্চিত করেছে। তারা এক্স অ্যাকাউন্টে জানায়, শুক্রবার রাতে ‘অন্তর্ঘাতমূলক হামলার’ পর নিরাপত্তা জোরদার করেছে।

উল্লেখ্য, শুক্রবার পশ্চিম তীরের গাস ইতজিয়ান এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে এক ব্রিগেড কমান্ডারসহ তিন ইসরাইলি সৈন্য আহত হয়।

গাজা উপত্যকায় ইসরাইলি হামলার প্রেক্ষাপটে অধিকৃত পশ্চিম তীরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৬০০ জনের বেশি নিহত হয়েছে।
অন্যদিকে পশ্চিম তীরে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৬৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ৫,৪০০ জনের বেশি।

ইসরাইল এখন ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালাচ্ছে পশ্চিম তীরে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »