শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

মঙ্গলবার (১৩ আগস্ট) কেনবেরার পার্লামেন্টের সিনেটর কক্ষে লিবারেল পার্টির সিনেটর সাইমন বারমিংহামের সঙ্গে বৈঠক করেন বিএনপির অস্ট্রেলিয়া প্রতিনিধি দল।

 সময় বিএনপির নেতা মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফসহ সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, এডভোকেট নাসির উল্লাহ, আবুল হাছান, এএনএম মাসুম এবং খাইরুল কবির পিন্টু উপস্থিত ছিলেন।

বৈঠকে নেতৃবৃন্দ দাবি করেন, অস্ট্রেলিয়া সরকারের উচিত বাংলাদেশে স্থিতিশীলতা আনার জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন করা। তারা শেখ হাসিনার নেতৃত্বে চলমান নাগরিক অস্থিরতা ও সহিংসতার নিন্দা জানান এবং ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিতে বলেন।

অস্ট্রেলিয়ার ছায়া পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিএনপি আরও দাবি জানায় যে, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) মামলা করার জন্য অস্ট্রেলিয়া সহায়তা করুক।

বিএনপি নেতারা বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ বন্ধ এবং দেশের সার্বভৌমত্বকে সম্মান করার কথাও উল্লেখ করেন। তারা দাবি করেন যে, অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে পালিয়ে আসা অপরাধীদের নিরাপদ আশ্রয় দেবে না এবং শেখ হাসিনার সমর্থকদের স্থানীয় সরকার নির্বাচনের (এলজিএ) মনোনয়ন না দেওয়ার জন্য লিবারেল পার্টির প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »