শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

ব্রাজিলে বিমান বিধ্বস্তে নিহত ৬২ জনের মরদেহ উদ্ধার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্রাজিলের সাও পাওলোতে বিমান বিধ্বস্তে নিহত ৬২ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নিহতদের নাম পরিচয় সনাক্তে কাজ করছে উদ্ধারকর্মীরা। দুই ইঞ্জিনের বিমানটি পরিচালনার দায়িত্বে ছিল ভোপাস এয়ারলাইন্স। এটি ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়

শুরুতে যাত্রী সংখ্যা বলা হয় ৬১ জন। পরে গতকাল শনিবার এ সংখ্যা সংশোধন করে বলা হয় বিমানটিতে ৬২ জন যাত্রী ছিল। তাদের মধ্যে কেউ বেঁচে নেই। ভোপাস এয়ারলাইন্স জানিয়েছে, এটিআর ৭২-৫০০ মডেলের বিমানটিতে ৫৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে আকাশে কয়েকবার ঘুরছিল। পরে এটি মাটিতে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হলেও বাসিন্দারের কেউ মারা যায়নি। কর্তৃপক্ষ জানিয়ে বিমানটি বিধ্বস্তের কারণে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাও পাওলো রাজ্য জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে তারা মরদেহগুলো উদ্ধার করেছে। এদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ২৮ জন নারী। তাদের ময়না তদন্তের জন্য পুলিশ এসব লাশ মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পরই এসব লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাও পাওলো কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা ক্যাপ্টেন এবং ফাস্ট অফিসারের মরদেহ সনাক্ত হয়েছে। এছাড়া বাকী মরদেহ শনাক্তের জন্য তাদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা হোটেলে থাকবেন। ইতোমধ্যে ৩৮টি পরিবার এসেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »