শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
ওবায়দুল হাসান - সংগৃহীত
ওবায়দুল হাসান - সংগৃহীত

নিবার দুপুরে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচারক ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সচিবালয়ে নিজ দফতরে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘পরবর্তী (প্রধান বিচারপতি পদত্যাগ) প্রক্রিয়াটা হচ্ছে আইন উপদেষ্টা হিসেবে আমার স্বাক্ষরে পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দফতরে যাবে। তিনি এখন রংপুর বা সম্ভবত বিমানে আছেন, তিনি নামার পর তার সম্মতি সাপেক্ষে এটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়া হবে। রাষ্ট্রপতি এটা গ্রহণ করলে কার্যকর হবে। এরপর নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না।’

কে হচ্ছেন নতুন প্রধান বিচারপতি জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আমরা বলব না, তবে একটা জিনিস বলব, প্রধান উপদেষ্টার মতামত গ্রহণ করব। কনসার্ন যারা আছেন তাদের সাথে কথা বলব। আমার মন্ত্রণালয় থেকে যদি এ বিষয়ে কোনো ভূমিকা রাখার থাকে, চেষ্টা করব সবচেয়ে যোগ্য, সৎ এবং নিরপেক্ষ একজন মানুষকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার।’

আন্দোলনকারী ছাত্রদের আপিল বিভাগের আরো কয়েকজন বিচারপতির পদত্যাগের দাবি ছিল, সাংবাদিকরা এই ব্যাপারে জিজ্ঞেস করলে আসিফ নজরুল বলেন, ‘আপিল বিভাগের আরো যারা আছেন, তাদের পদত্যাগের দাবির কথা আমি শুনেছি। শুনেছি অন্যান্যরাও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনো পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে আসেনি।’

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »