শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক’ বললেন যুক্তরাষ্ট্রসহ ৪ দেশের প্রতিনিধিরা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩০ জুলাই, ২০২৩

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রসহ চারটি দেশের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান টেরি এল ইসলে বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তি নেই। এটি অসাংবিধানিক। সে জন্য এ ব্যাপারে আলোচনায় আমাদের আগ্রহ নেই।

রোববার (৩০ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনার ও ইসি সচিবের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান ও চীনের নির্বাচন পর্যবেক্ষকরা।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, অক্টোবরের আগে তপশিল দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন এবং পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের দেশের নির্বাচনী আইনকানুন সম্পর্কে জানতে চেয়েছেন।

আরও পড়ুন : আগামী নির্বাচনের সময় জানালেন সিইসি

ইসি সচিব মো. জাহাংগীর সাংবাদিকদের বলেন, বৈঠকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। তারা আমাদের নির্বাচনী আইন ও পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। অবাধ নির্বাচন আয়োজনে ইসি কীভাবে কাজ করে তাও জানতে চান। আমরা সেগুলো তুলে ধরেছি। এ ছাড়া বিভিন্ন নির্বাচনে প্রার্থীর ওপর হামলায় ইসি কী ব্যবস্থা নিয়েছে সেটিও জানতে চেয়েছেন প্রতিনিধিরা। আমরা তা তুলে ধরেছি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »