শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

দেশের সংখ্যালঘুদের উপর হামলা করে দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র ছলছে : মিজানুর রহমান আজহারী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৫ আগস্ট, ২০২৪

সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখতে বলেছেন বিশিস্ট ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে তার ভেরিফাইড পেজবুক পোস্টের মাধ্যমে এ বার্তা দিয়েছেন।

মিজানুর রহমান আজহারী বলেন, দেশের চলমান পরিস্থিতে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখুন! সজাগ পাহারা দিন। দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র নস্যাত করে দিন।

তিনি বলেন, বর্তমান সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করতে পারে। এ ধরনের পরিস্থিতিতে আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং মানবতার হাত বাড়িয়ে দেই। আপনার এলাকার মন্দির এবং অন্যান্য ধর্মের মানুষের পাশে থেকে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করুন। সহমর্মিতার মাধ্যমে আমাদের ঐক্যকে শক্তিশালী করতে হবে।

আমাদের দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যাতে সফল না হয়, সে জন্য সজাগ থাকতে হবে এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমাদের বাংলাদেশে কোনো বিভেদ থাকবে না, ইনশাআল্লাহ।

সবাইকে একত্রে কাজ করতে হবে, যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে। আসুন, আমরা সবাই মিলে একটি সুখী ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি। আমাদের জাতীয় ঐক্যই আমাদের প্রকৃত শক্তি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »