শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

রংপুরে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া যুবলীগ কর্মীসহ তিনজন নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রংপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান বলেন, “৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধনের পরিবার আমাকে তার মৃত্যুর সংবাদ জানিয়েছে।”
সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগের মধ্যে রংপুর নগরীতে তিনজনের নিহতের খবর পাওয়া গেছে।

তারা হলেন- রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হারাধন রায় হারা, যুবলীগকর্মী মাসুম মিয়া (৩১) এবং নগরীর গোড়াপীপাড়ার বাসিন্দা খাইরুল (৩০)।

রোববার দুপুর থেকেই মহানগরীর জাহাজ কোম্পানি মোড়, সিটি বাজারসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা জড়ো হন। তাদের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে জড়ো হতে থাকেন।

একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়। দুপুর ১২টা থেকে ১টার মধ্যে তা আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। এ সময় যুবলীগকর্মীসহ দুজন নিহতহ হন।

পরে তাদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।

মর্গের সরদার মিজানুর রহমান মিজান বলেন, “দুপুরে দুটি লাশ নিয়ে আসা হয়েছে।”

হাসপাতালে মর্গে গিয়ে যে দুটি লাশ দেখা গেছে তাদের গায়ে কোনো গুলির চিহ্ন দেখা যায়নি।

রংপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান বলেন, “৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধনের পরিবার আমাকে তার মৃত্যুর সংবাদ জানিয়েছে। তবে তার মরদেহ কোথায় আছে জানি না।”

এ ব্যাপারে চেষ্টা করেও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »