শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

নতুন কর্মসূচি হিসেবে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

ছয় সমন্বয়কের দেওয়া কোটা আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের।

রোববার (২৮ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই সমন্বয়কদের ঘোষণা প্রত্যাখ্যান করেন। সেইসঙ্গে নতুন কর্মসূচি হিসেবে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন আব্দুল কাদের।

এর আগে রোববার সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম তাদের কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানিয়ে বিবৃতি দেন। তারা ছয়জনই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে ‘নিরাপত্তা হেফাজত’ রয়েছেন। সেখান থেকেই তাদের স্বাক্ষরে বিবৃতি আসে। পাশাপাশি তারা একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতিটি পড়ে শোনান।

তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে পরে বিবৃতি দেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের। বিবৃতিতে তিনি বলেন, আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের আন্দোলন চলবে।

এ ছাড়া অন্য কয়েকজন সমন্বয়কও তাদের ফেসবুকে পোস্ট করে দাবি করেন, ‘জোর করে ওই বিবৃতি দেওয়ানো হয়েছে। সে কারণে এটি গ্রহণযোগ্য নয়।’

আব্দুল হান্নান মাসউদ নামে এক সমন্বয়ক ফেসবুক পোস্টে দাবি করেন, ‘জিম্মি করে বিবৃতি আদায় ছাত্রসমাজ মেনে নেবে না।’

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »