শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল নিয়ন্ত্রণে রাজশাহীতে ৪ প্ল্যাটুন বিজিবি মোতায়েন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
রাজশাহীতে ৪ প্ল্যাটুন বিজিবি মোতায়েন। ছবি : কালবেলা
রাজশাহীতে ৪ প্ল্যাটুন বিজিবি মোতায়েন। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের আন্দোলনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজশাহীতে ৪ প্ল্যাটুন বিজিবি মোতয়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল।

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে রাজশাহী থেকে সকল রুটের যানচলাচল বন্ধ হয়ে গেছে। কার্যত পুরো রাজশাহী অবরুদ্ধ করে রেখেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শিক্ষার্থীরা।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় আপাতত ৪ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও বিজিবি মোতায়েন করা হতে পারে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

রাজশাহী মেট্রোপলিন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজশাহীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি আইন-পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »