শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস দুর্নীতির স্বর্গরাজ্য, কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১০ জুলাই, ২০২৪
মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের কতিপয় অসাধু কর্মকর্তা-ছবি - সংগৃহীত
মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের কতিপয় অসাধু কর্মকর্তা-ছবি - সংগৃহীত

মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীদের হয়রানি এটি কোনো নতুন কিছু নয়। অভিবাসন বিভাগের হাতে আটক প্রবাসীদের সাজা শেষ হওয়ার পরেও দেশে নিজের পরিবারের কাছে ফিরি যেতে পড়তে হতো ট্রভেল পাস বিড়ম্বনায়। অসহায় শ্রমিকদের শোষণ এর প্রতিবাদ করলে হয়রানি করা সহ অপমান থেকে রক্ষা পাইনি প্রবাসীরা।

বাংলাদেশ হাইকমিশনের কতিপয় অসাধু কর্মকর্তার ছত্রছায়ায় গড়ে উঠে ট্রাভেলপাস সিন্ডিকেট এবং অমানবিক ভাবে প্রবাসীদের হয়রানি । ০৩ মার্চ ২০২৪ বাংলাদেশের জাতীয় দৈনিক কালবেলায় “মালয়েশিয়ার জেলের চাবি এনজেড ট্রাভেলসের হাতে” এই শিরোনামে সংবাদ প্রকাশের পরে নড়েচড়ে বসে উভয় দেশের সংস্লিষ্ট মন্ত্রণালয় ।

এরই প্রেক্ষিতে মালয়েশিয়ার জেলের চাবি এনজেডের হাতে শিরোনামে কালবেলায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে দুতাবাসের কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে ১৪ মে প্রবাসী কল্যাণ মন্ত্রলায়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলমের স্বাক্ষরিত তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন মালয়েশিয়ার বাংলাদেশ দুতাবাসে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দশনায় ডেপুটি হাইকমিশনার খুরশেদ আলম খাস্তগিরকে আহ্বয়াক করে হাইকমিশনের ১ম সচিব সুমন চন্দ্র দাস এবং ১ম সচিব রাসেল রানা ( জাতীয় গোয়েন্দা সংস্থা ) এবং কর্মচারী মুখলেছ আলীর বিরুদ্ধে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়।
অপরদিকে পিবিএন এর অনুসন্ধানে ১ম সচিব সুমন চন্দ্র দাসের অফিস সহকারী শিহাব হোসাইনের সাথে ভুক্তোভুগীর কথোপকথনের মাধ্যমে ট্রভেল পাস বিড়ম্বনার দুর্নীতির প্রমান উঠে আসে।

তদন্ত কমিটির আহ্বয়াক ডেপুটি হাইকমিশনার খুরশেদ আলম খাস্তগিরের স্বাক্ষরিত চিঠিতে বলা হয় হাইকমিশনের কতিপয় কর্মকর্তা- কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ ও অনিয়মের বিষয় অভিযোগে বর্ণিত হয়েছে , যা সরকারি চাকরি আইন, ২০১৮ এ বর্ণিত সরকারি কর্মচারীগণের অনুসরণীয় নীতি, আচরণ শৃঙ্খলা এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধিমালা- ২০১৮ পরিপন্থি।

উল্লেখ্য “দৈনিক কালবেলার প্রকাশিত অনুসন্ধানী সংবাদে দূতাবাসের কয়েকজন কর্মকর্তা স্থানীয় দালালদের সমন্বয়ে গড়ে উঠা চক্র মালয়েশিয়ার বিভিন্ন জেলখানায় আটক শ্রমিকদের দেশে পাঠানোর নাম টাকা হাতিয়ে নিচ্ছে এবং কেউ কেউ মানব পাচারের সাথে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »