শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

শনিবার আ. লীগের নতুন কর্মসূচি ঘোষণা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

এবার ঢাকার প্রবেশ মুখ গুলোতে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে এই কর্মসূচি শুরু হবে।

শুক্রবার (২৮ জুলাই) রাতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর আগে বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে যুবলীগ, স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ লীগের যৌথ আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় কাদের বলেন, ‘খেলা হবে, খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, ভুয়া এক দফার বিরুদ্ধে। তারেক রহমান পুলিশকে ধমক দিচ্ছে। প্রশাসনকে ধমক দিচ্ছে। তারেক রহমান ফখরুলকে বলছে আন্দোলনের টাকার অভাব হবে না।’

তারেক রহমানকে ‘চোর’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারেক জিয়া চোর হ্যায়, গালি গালি মে শ্যোর হ্যা’।

কাদের আরও বলেন, লবিস্ট নিয়োগ করে টাকা দিয়ে কিছু মানুষকে দিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে চিঠি লেখে। এই দুঃসাহস তারা পেল কোথায়? হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এখন নাকি আপনারা (বিএনপি) রাস্তা বন্ধ করবেন। ঢাকার প্রবেশ মুখে অবস্থান নেবেন। আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেব। চোখ রাঙাবেন না। আমাদের শিকড় এ মাটির অনেক গভীরে বলেও জানান তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »