শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

আওয়ামী লীগ বিএনপি কোন দল কোথায় সমাবেশ করবে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা দাবিতে আজ শুক্রবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। একই দিন একই দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চসহ ৩৭টি দলও পৃথকভাবে সমাবেশ করবে।

একই দিন রাজধানীতে যৌথভাবে সমাবেশ করবে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

এর মধ্যে বিএনপি মহাসমাবেশ করবে নয়াপল্টনে, বেলা দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা। আর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে, বেলা আড়াইটায়। তবে দুটি সমাবেশেই দুপুরের আগে থেকে নেতা-কর্মীদের জমায়েত শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির শরিক দলগুলোর সমাবেশ স্থল ও সময়-

মৎস্য ভবনের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। বিকাল তিনটায় এ সমাবেশ শুরু হবে। পল্টনের কালভার্ট রোডে কেন্দ্রীয় কার্যলয়ের সামনে বিকাল ৩ টায় সমাবেশ করবে গণঅধিকার পরিষদ (নুর)। বিকাল ৩ টায় ১২ দলীয় জোট সমাবেশ করবে বিজয় নগর পানির ট্যাংকি সামনে। সকাল ১১ টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

গণফোরাম ও পিপলস পার্টি করবে মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বরে। বিকাল ৩টায় এ সমাবেশ হবে। বিকাল ৪ টায় গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা) করবে জাতীয় প্রেস ক্লাব সামনে। কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে বিকাল ৩ টায় সমাবেশ করবে এলডিপি।

সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাব সামনে করবে গণতান্ত্রিক বাম ঐক্য। বিকাল সাড়ে তিন টায় লেবার পার্টি করবে বিজয়নগর পানির ট্যাংকির পাশে।

মালিবাগ মোড় হোসাফ টাওয়ার সংলগ্ন করবে এনডিএম। বিকাল ৩ টায় সমাবেশ শুরু হবে। সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাব সামনে করবর জাতীয়তা সমমনা পেশাজীবি জোট।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »