শিরোনাম :
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ

ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে ছয় প্রার্থীর নাম ঘোষণা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১০ জুন, ২০২৪

ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে ছয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এতে গত নির্বাচনের মতো এবারও প্রার্থীর তালিকা থেকে বাদ দেয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে।

সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় দেশটিতে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য গার্ডিয়ান কাউন্সিলের কাছ থেকে অনুমোদন পাওয়া ৬ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাটি প্রকাশ করেছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গার্ডিয়ান কাউন্সিলের অনুমতি পাওয়া ৬ প্রার্থীর সবাই পুরুষ এবং বেশির ভাগই বয়োজ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা। তালিকায় থাকা সায়েদ জলিলি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদের মধ্যে মোহাম্মাদ বাঘের ঘালিবাফ বর্তমানে দেশটির সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন, আর মাসৌদ পেজেশখিয়ান সংস্কারবাদী সাংসদ হিসেবে পরিচিত।

অন্য তিনজন হলেন- দেশটির সাবেক বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুরমোহাম্মাদি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিজাদেহ হাশেমি ও কট্টরপন্থী হিসেবে পরিচিত তেহরানের মেয়র আলীরেজা জাকানিও।

তালিকা অনুযায়ী, এবার নির্বাচনের জন্য বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের ব্যক্তিত্বকে অনুমতি দেয়া হয়নি। তাদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, সংসদের সাবেক স্পিকার আলী লারিজানি এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি।

ইরানের সংবিধানের ১৩১ এবং ১৩২ নম্বর ধারা অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে অথবা দায়িত্ব পালনে অক্ষম হলে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন আয়োজন ও পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রার্থিতা যাচাই-বাছাইয়ের দায়িত্ব হচ্ছে গার্ডিয়ান বা অভিভাবক পরিষদের।

গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

উল্লেখ্য, আগামী ১২ জুন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। যা চলবে ২৭ জুন পর্যন্ত।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »