শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো ইউরোপীয় দেশ স্লোভেনিয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪

গত সপ্তাহে ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর এবার এগিয়ে এল আরেক ইউরোপীয় দেশ স্লোভেনিয়া। রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে দেশটির পার্লামেন্টে একটি বিল (ডিক্রি) পাস হয়েছে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৪ জুন) এ বিল পাস হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আজকের স্বীকৃতি পশ্চিম তীর এবং গাজার ফিলিস্তিনি জনগণের জন্য আশার সঞ্চার করেছে।‘

সরকার–সমর্থিত বিলের পক্ষে স্লোভেনিয়ার পার্লামেন্টের ৯০ সদস্যের মধ্যে ৫১ জন ভোট দেন। এর আগে ঘণ্টা ছয়েক বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়। তবে বিপক্ষে কেউই ভোট দেননি।

ভোটাভুটির সময় স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী এক বক্তৃতায় ফিলিস্তিনের সাথে তার দেশের তুলনা করেন। তিনি বলেন, “আমরা স্লোভেনীয়রা এক হাজার বছর ধরে এই অধিকারের স্বপ্ন দেখেছি এবং ৩৩ বছর আগে আমরা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত, ফিলিস্তিনি জাতি এখনও এই অধিকার পায়নি।”

এর আগে গত ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্যদেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »