শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ইব্রাহিম রাইসির জানাজায় ইমামতি করবেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪
ইব্রাহিম রাইসির জানাজায় ইমামতি করবেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি
ইব্রাহিম রাইসির জানাজায় ইমামতি করবেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের জানাজায় ইমামতি করবেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার (২১ মে) সকালে তেহরানে অনুষ্ঠিত হতে যাওয়া ওই জানাজায় তিনি ইমামতি করবেন। খবর ইরনা ও বার্তা সংস্থা তাসনিমের।

বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, বুধবার সকাল ৭টায় তেহরান বিশ্ববিদ্যালয়ে নিহত রাইসি ও তার সফরসঙ্গীদের আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। ওই জানাজায় ইমামতি করবেন খামেনি।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইতিমধ্যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২১ মে) উত্তর-পশ্চিম ইরানের তাবরিজে এই জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই সময় তাদের এই জানাজা হাজারো মানুষ অংশগ্রহণ করেন

মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র শহর কোমে তাদের আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর মঙ্গলবার রাতে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা (প্রার্থনা হলে) তাদের শেষ বিদায় জানাতে মরদেহ তেহরানে নেয়া হবে।

বুধবার সকালে জানাজা শেষে সন্ধ্যায় তেহরানে নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে বিদেশি কর্মকর্তা ও উচ্চপদস্থ প্রতিনিধিরা যোগ দেবেন। সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে বৃহস্পতিবার দুপুরে উত্তর-পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে।

গত রোববার (১৯ মে) আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে প্রেসিডেন্ট রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১৬ ঘণ্টার টানা অভিযান শেষে সোমবার তাদের হেলিকপ্টারটির খোঁজ পায় উদ্ধার দল। তবে এই হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ ৯ জন নিহত হন। তাদের মৃত্যুতে ইরানে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »