শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও ব্যর্থ হবে : কাদের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনেও ব্যর্থ হবে।

শনিবার (২২ জুলাই) দুপুরে নোয়াখালীতে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কবিরহাট উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু। আর এ দুইয়ের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। আমাদের অস্তিত্বের লড়াই চলছে। আপনারা প্রস্তুত থাকবেন। যে হাত আগুন নিয়ে পোড়াতে আসবে সেই হাত ভেঙে দেবেন। যে হাত ভাঙচুর করতে আসবে সে হাত ভেঙে দেবেন।

তিনি আরও বলেন, এদের (বিএনপি) আস্ফালনের জবাব আমাদের দিতে হবে। গত কয়েকদিনে তারা জেলায় জেলায় যে তাণ্ডব শুরু করেছে তার জবাব দিতে হবে। তারা সাড়ে ১৪ বছরে আন্দোলনে ব্যর্থ হয়ে জ্বালাও-পোড়াও শুরু করেছে। তবে আন্দোলনে ব্যর্থ বিএনপি আগামীতে নির্বাচনেও ব্যর্থ হবে।

বিদেশিদের উদ্দেশে কাদের বলেন, ‘ভিসানীতি দেবেন দেন, নিষেধাজ্ঞা দেবেন দেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। আমরা ডাল-ভাত খেয়ে দিন কাটাব, তবুও কারো কাছে তিনি মাথা নত করবেন না।’

তিনি বলেন, মনে রাখবেন আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আন্দোলন করে, সন্ত্রাস করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। বিগত ৪৮ বছরেও শেখ হাসিনার মতো দক্ষ, জনপ্রিয় ও সৎ নেতা বাংলাদেশে জন্মেনি। বঙ্গবন্ধুর পর তার মতো সাহসী কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসেনি। যতক্ষণ ক্ষমতায় আছেন তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।

কবিরহাট সরকারি কলেজে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »