শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

নুর ও রাশেদের বিরুদ্ধে মামলা দায়ের ভবন মালিকের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলটির সভাপতি নুরুল হক (নুর) ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভবনের মালিক মশিউজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শুক্রবার পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, গত রাতে ভবনের মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন। এর মধ্যে নুর ও রাশেদের নামও রয়েছে। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭৫ থেকে ৮০ জন।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে দলটির সভাপতি নুরুল হক (নুর) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবনের কলাপসিবল গেট ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের বের করে দেয়। সন্ধ্যার পর ভবনের মালিক ভবনটিতে পুনরায় নতুন গেট স্থাপন করে তালা লাগিয়ে দেন।

পল্টন থানার ওসি সালাহ উদ্দিন মিয়া জানিয়েছিলেন, মালিকপক্ষ ভাড়া আর দেবে না, সেজন্য তারা অফিস তালা দিয়েছেন। নতুন কলাপসিবল গেট লাগানো হয়েছে। কিন্তু সেটি জোর করে, ভেঙে প্রবেশ করার চেষ্টা করেন নুর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি করেই নুরসহ লোকজন গেট ভেঙে কার্যালয় প্রবেশ করে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »