শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত বেড়ে ১৩ জন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও আটজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা অ্যাবলুম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, নিহতরা পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।

ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম দুর্ঘটনার পরপরই বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। এ সময় পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, বেলা ১০টার দিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয় নিহত বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে ১১ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও আটজন। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »