শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

মালয়েশিয়ায় গাড়ির টায়ার ফেটে দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

মালয়েশিয়ার পেরাক প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১০ এপ্রিল) বিকেলে দেশটির পেরাক রাজ্যের কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

পেরাক প্রদেশের কাম্পার পুলিশপ্রধান নাজরি দাউদ জানান, চালকসহ ৮ জন বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুরে দিকে যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িটা একটি লরি সঙ্গে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশপ্রধান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন বাংলাদেশি মারা যায়। নিহতরা হলেন- আব্দুল্লাহ মোহাম্মদ (৩১), আলী আসকার, মো. সোহেল মিয়া। গাড়ির চালক মো. কবির হোসেন (৩২), মো. সাইফুল ইসলাম (২৫), মো. রাজু মিয়া (২৭) ও সোহেল রানা (৩০) রক্ষা পেলেও মোহাম্মদ সোহেল (২৪) পেটে, মাথায় গুরতর আঘাত পান। আহত যাত্রীদেরকে চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানিয়েছে, দুর্ঘটনার শিকার হওয়া ৭ জন বাংলাদেশি মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ড এলাকার বাগানের শ্রমিক ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »