গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান এ সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯০ জনে। এক বিবৃতিতে ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।