শিরোনাম :

কাজ ছাড়া কর্মী নিয়োগের বিরুদ্ধে কঠোর হতে যাচ্ছে সৌদি আরব

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

কাজ ছাড়া কর্মী নিয়োগে দুঃসংবাদ দিয়েছে সৌদি আরব। দেশটি কাজ ছাড়া কর্মী নিয়োগ দিলে নিয়োগকর্তার বিরুদ্ধে মোটা অংকের জরিমানার পরিকল্পনা নিয়েছে। রোববার (২৪ মার্চ) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাজ ছাড়া কর্মী নিয়োগের বিরুদ্ধে কঠোর হতে যাচ্ছে সৌদি আরব। এ সংক্রান্ত একটি খসড়া আইনের বিষয়ে সম্প্রতি দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জনমত যাচাইয়ের উদ্যোগ নিয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, আইন লঙ্ঘনকারীকের দুই থেকে ১০ লাখ রিয়াল জরিমানা করা হতে পারে। যা বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি টাকার সমান। শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলে এমন কর্মকাণ্ডকে আপরাধ হিসেবে গণণা করাই এ আইনের মূল লক্ষ্য।

প্রস্তাবিত এ আইনে নিয়োগবর্তার কাছে সুনির্দিষ্ট কাজ না থাকলে পেশাদার কর্মী বা গৃহকর্মী নিয়োগকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

আইনে বলা হয়েছে, শ্রমবাজারে সেবা প্রদানের জন্য দালালিতে জড়িত হওয়াকে অপরাধ হিসেবে ধরা হয়েছে। প্রস্তাবিত আইনটি সৌদি নাগরিক বা বিদেশি সকলের জন্য সমানভাবে কার্যকর করা হবে। এছাড়া প্রবাসী আইন লঙ্ঘনকারীদের বহিষ্কারও করার কথা আইনে বলা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »