শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

কারাগারে ইমরানের সঙ্গে দেখা করবেন পিটিআই’র নেতারা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

পাকিস্তানের সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থীরা। এখন নির্বাচনের এই ফলাফল নিয়ে আলোচনা করতে কারাগারে ইমরানের সঙ্গে দেখা করবেন দলটির নেতারা।

জিও নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পিটিআই চেয়ারম্যান গহন আলি খান দলের নেতা ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করতে যাবেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) তাদের সাক্ষাৎ হবে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে ১৮০টিরও বেশি মামলা দেওয়া হয়। এসব মামলায় তার বিচার চলছে। এরইমধ্যে দুর্নীতির মামলায় গত বছরের আগস্টে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় তাকে। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে পরপর চারটি মামলায় তাকে আরও ৩৪ বছর কারাদণ্ড দেওয়া হয়।

এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি ইমরান খান। দলের নিবন্ধন বাতিল করায় অংশ নিতে পারেনি তার দল পিটিআইও। তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন দলটির নেতারা।

২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ২২৬টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এতে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯২টি আসন। তাদের মধ্যে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী ৮৪ জন। অন্যদিকে নওয়াজ শরিফের পিএমএল-এন পেয়েছে ৬৬টি আসন এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৫০টি আসন এবং অন্যান্যরা পেয়েছে ২০টি আসন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। পাকিস্তানের এবারের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭ হাজারের বেশি প্রার্থী। ভোটার সংখ্যা ১২ কোটি ৮০ লাখ। তাদের ভোটেই নির্ধারিত হচ্ছে আগামী পাঁচ বছর পরমাণু শক্তিধর এই দেশটির শাসন ক্ষমতায় কারা থাকবেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »