শিরোনাম :
কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক

এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ার পেনাংয়ের এয়ার ইতমে স্কুল প্রাঙ্গণের বাইরে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মাধ্যমে চাঞ্চল্যকর এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। পেনাং ও সেলানগর রাজ্যে পুলিশের বেশ কয়েকটি সফল অভিযানের পর তাদের গ্রেপ্তার করা হয়।

পেনাংয়ের পুলিশ প্রধান দাতুক ডেনিস লিম কোয়াং কেং জানান, নতুন করে গ্রেপ্তার হওয়া আসামিরা সবাই স্থানীয় পুরুষ, যাদের বয়স ১৯ থেকে ৫৬ বছরের মধ্যে। প্রাথমিক পর্যায়ে ১৩ জনকে আটকের পর পেনাং ও সেলানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গত ২৯ আগস্ট রাত প্রায় পৌনে তিনটায় এয়ার ইতমের এসজেকে (সি) কেং মিন ব্রাঞ্চ টুর সামনে এই সহিংসতার ঘটনা ঘটে। তদন্তে দেখা যায়, পায়া তেরুবোংয়ের একটি ফুড কোর্টে দেনা-পাওনা নিয়ে বৈঠকের পর এই সংঘর্ষের সূত্রপাত। এতে দুই তরুণ আহত হন এবং অন্য একজনকে গাড়ি চাপা দেওয়া হয়।

পুলিশ প্রধান জানান, ‘গ্যাং ০৪’ নামক এই দলটি কোনো অবৈধ সুদের ব্যবসার সঙ্গে জড়িত নয়, তবে এক পরিচিত ব্যক্তির পাওনা টাকা তোলার উদ্দেশ্যে তারা হামলা চালিয়েছিল। ইতিমধ্যেই দাঙ্গা, মারাত্মক জখম, হত্যাচেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। তদন্ত শেষে বিষয়গুলো ডেপুটি পাবলিক প্রসেকিউটরের কাছে পাঠানো হবে। এ ছাড়া অপরাধের গুরুত্ব বিবেচনা করে পুলিশ সোসমা আইনের প্রয়োগের কথা ভাবছে।

আইন নিজের হাতে তুলে না নিতে সর্বসাধারণকে অনুরোধ করেছে মালয়েশিয়া পুলিশ। পাশাপাশি এই ঘটনায় যেকোনো তথ্য দিয়ে সহায়তার জন্য তদন্ত কর্মকর্তাদের মোবাইল নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »