শিরোনাম :
কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক

পুলিশকে দলীয় প্রভাবমুক্ত ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২৬

রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হাতিয়ার নয়। জনগণের আস্থা অর্জনে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।

রোববার (২ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনের সময় চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনতে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডিজিটাল অপরাধ মোকাবিলা এবং সাইবার নিরাপত্তা জোরদারে পুলিশ সদস্যদের কারিগরি দক্ষতা বৃদ্ধি করতে হবে। জনগণের বন্ধু ও সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই হবে নবীন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের আত্মত্যাগের মূল্যবোধ ধারণ করে তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর প্রশিক্ষণ সম্পন্ন করা ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের অভিনন্দন জানান।

গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এবারের কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভুঁইয়া। তিনি ‘বেস্ট প্রবেশনার’ ও ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ পুরস্কার অর্জন করেন। এছাড়া ‘বেস্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড’ পান আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন এ.বি.এম. মামুন।

প্রশিক্ষণ সমাপ্তির পর নবীন সহকারী পুলিশ সুপারদের বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বাস্তব প্রশিক্ষণের জন্য পদায়ন করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »