শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সার্জিও গর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান সার্জিও গর। বাংলাদেশে এটিই তার প্রথম সফর।

সফরের শুরুতেই তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য তাদের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে। এতে বাংলাদেশের ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে কমিয়ে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ) নির্ধারণ করা হয়।

পরে খুদে বার্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে এ সিদ্ধান্তের কথা জানান সার্জিও গর। এই পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ আগের তুলনায় ভ্রমণের জন্য আরও নিরাপদ দেশ হিসেবে প্রতিফলিত হয়েছে।

সফরের দ্বিতীয় দিনে সার্জিও গরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ার কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। তারা ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ এবং ক্যাম্প-৪ ঘুরে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় রোহিঙ্গারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে নিজ দেশে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের দাবি জানান।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »