শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

মিসরের প্রখ্যাত আলেম শাইখ ড. মুস্তাফা আন-নাদভির সঙ্গে আনোয়ার ইব্রাহিমের সাক্ষাৎ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ সোমবার পুত্রজায়ায় মিসরের মানসুরা অঞ্চলের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও হাদিসবিশারদ শাইখ ড. মুস্তাফা আন-নাদভি আল-হাসানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আনোয়ার বলেন, শাইখ ড. মুস্তাফা আন-নাদভি ভারতের প্রখ্যাত আলেম মরহুম শাইখ আবুল হাসান আলী আন-নাদভির অন্যতম প্রধান শিষ্য। তিনি জ্ঞান, প্রজ্ঞা, নৈতিকতা এবং বিশেষ করে হাদিসশাস্ত্রে গভীর পাণ্ডিত্যের জন্য সুপরিচিত।

আনোয়ার ইব্রাহিম বলেন, এমন এক সময়ে যখন সমাজে জ্ঞানের চেয়ে চটকদার বিষয় বেশি গুরুত্ব পাচ্ছে, তখন শাইখ ড. মুস্তাফার মতো ব্যক্তিত্ব মানুষকে স্মরণ করিয়ে দেন যে প্রকৃত জ্ঞান ও প্রজ্ঞা ভোরের শিশিরের মতো নিঃশব্দ, কোমল, কিন্তু জীবন ও সমাজকে সজীব করে তোলে।

বৈঠকে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানকালে শাইখ ড. মুস্তাফার অংশগ্রহণে অনুষ্ঠিতব্য বিভিন্ন ইলমি আয়োজন নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ার জাতীয় ঐক্য অটুট রাখা এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ অব্যাহত রাখার জন্য শাইখ ড. মুস্তাফার দোয়া ও মূল্যবান পরামর্শের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন শাইখ ড. মুস্তাফা আন-নাদভি আল-হাসানিকে সুস্থতা, দীর্ঘায়ু ও বরকত দান করেন এবং তাঁর জ্ঞান ও কর্মের মাধ্যমে উম্মাহর সেবার ধারা অব্যাহত রাখেন।

পোস্টের শেষে আনোয়ার মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর একটি হাদিস উদ্ধৃত করেন। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আর যারা আল্লাহর ঘরে একত্রিত হয়ে কোরআন তিলাওয়াত ও অধ্যয়ন করেন, তাদের ওপর প্রশান্তি নাজিল হয়, রহমত বর্ষিত হয়, ফেরেশতারা তাদের ঘিরে রাখেন এবং আল্লাহ তাঁদের কথা তাঁর নিকটবর্তী ফেরেশতাদের কাছে উল্লেখ করেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »