শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে দেশের মানুষ, বিশেষ করে শিশুদের প্রতি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গাছ রোপণের পাশাপাশি প্রতিটি গাছের পরিবেশগত গুরুত্ব সম্পর্কেও শিশুদের জানার আগ্রহ তৈরি করতে হবে।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে তিনি একটি নিমগাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ করা হয়।

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যালয় কিংবা বাড়ির আশপাশে সুযোগমতো প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে ইন্টারনেটসহ বিভিন্ন উৎস থেকে সেই গাছের অক্সিজেন উৎপাদন, পরিবেশ সংরক্ষণে ভূমিকা এবং মানুষের উপকারে আসার নানা দিক সম্পর্কে জানারও পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, আজ যে গাছ লাগানো হচ্ছে, ভবিষ্যতে সেটিই শিক্ষার্থীদের ছায়া দেবে, পরিবেশকে শীতল রাখবে এবং নির্মল বাতাস নিশ্চিত করতে সহায়তা করবে। এভাবে ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা তৈরি হলে পরিবেশ রক্ষায় নতুন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

প্রধানমন্ত্রী দিনটিকে স্মরণীয় উল্লেখ করে বলেন, সারা দেশে একযোগে বিপুলসংখ্যক গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে একটি ইতিবাচক উদ্যোগের সূচনা হলো।

অনুষ্ঠান শেষে তিনি শিশুদের তৈরি প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »