শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

মালয়েশিয়ায় চার মাদক চক্রের বিরুদ্ধে অভিযান, জব্দ ১৩ কোটি টাকার বেশি মূল্যের গাঁজা, গ্রেপ্তার ৫

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার সেলাঙ্গর পুলিশ পৃথক চারটি অভিযানে চারটি মাদক পাচার চক্র ভেঙে দিয়েছে। এসব অভিযানে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল–১ এবং সেপাংয়ের কোটা ওয়ারিসান এলাকা থেকে প্রায় ১১৬ দশমিক ২ কেজি গাঁজার ফুল জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের মূল্য প্রায় ১ কোটি ৩৩ লাখ ৪০ হাজার রিঙ্গিত (১৩ কোটি টাকার বেশি)। এ ঘটনায় দুই বিদেশিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেলাঙ্গর পুলিশপ্রধান শাজেলি কাহার জানান, ২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে বিমানবন্দরের লাগেজ স্ক্যানিং ও সেপাংয়ের কোটা ওয়ারিসান এলাকায় তল্লাশি চালিয়ে কয়েকটি স্যুটকেস থেকে গাঁজার ফুল উদ্ধার করা হয়।

অভিযানে ২৫ থেকে ৪০ বছর বয়সী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন মালয়েশীয় ও দুজন বিদেশি। তদন্তে জানা গেছে, মালয়েশীয় সন্দেহভাজনদের কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই মাদক ও অন্যান্য অপরাধের রেকর্ড রয়েছে। পুলিশের ধারণা, গ্রেপ্তার হওয়া এক দম্পতি গত দুই বছর ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেপ্তার পাঁচজনকেই প্রথমে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে রিমান্ডের মেয়াদ বাড়ানো হয়েছে। ঘটনাগুলোর তদন্ত মালয়েশিয়ার ডেঞ্জারাস ড্রাগস অ্যাক্ট ১৯৫২-এর ৩৯বি ধারায় চলছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »