শিরোনাম :
ভাড়াটে বাবা’ চক্রের মাধ্যমে নাগরিকত্ব জালিয়াতি: থাইল্যান্ডে ৪৬টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ২০২৭ সাল থেকে ধাপে ধাপে স্বয়ংক্রিয় জ্বালানি সমন্বয় ব্যবস্থা চালুর পরিকল্পনা: উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ ব্যালন ডি’অরে কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন এক নজরে পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প

উদ্যোক্তার প্রতি প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগ, ফোনে খোঁজ নিলেন আনোয়ার ইব্রাহিম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সেলাঙ্গরের এক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার সঙ্গে ফোনে কথা বলেছেন। সম্প্রতি আয়োজিত এসপার্ক ফোরাম নিয়াগা বাজার ২০২৬ এ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে ওই উদ্যোক্তা আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান, তিনি সেলাঙ্গরের উদ্যোক্তা আর্তিনি জোহারির সঙ্গে কথা বলতে পেরেছেন। গত শনিবার রাষ্ট্রীয় উদ্যোক্তা উন্নয়ন সংস্থা পারবাদানান উসাহাওয়ান ন্যাশনাল বেরহাদ (পিইউএনবি) আয়োজিত এসপার্ক ফোরাম নিয়াগা বাজার ২০২৬ এ অংশ নিয়েছিলেন আর্তিনি।

আনোয়ার বলেন, অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ায় আর্তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি মিস আর্তিনি জোহারির সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তিনি আমার সঙ্গে দেখা করতে না পেরে কেঁদেছিলেন। ইনশাআল্লাহ, ভাগ্যে থাকলে অন্য কোনো সময় আমাদের দেখা হবে।’

প্রধানমন্ত্রী আর্তিনির সুস্বাস্থ্য, সব কাজ সহজ হওয়া এবং তাঁর ব্যবসার আরও সাফল্য কামনা করেন।

এসপার্ক ফোরাম নিয়াগা বাজার ২০২৬–এর আয়োজন করে পিইউএনবি। এতে দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা, ব্যবসায়িক নেতা ও সরকারি প্রতিনিধিরা অংশ নেন। উদ্যোক্তা বিকাশ, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »