শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

বিশ্বকাপ ঘিরে অবৈধ ফুটবল বেটিংয়ে মালয়েশিয়াজুড়ে অভিযান, গ্রেপ্তার ৫৫৪

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালে অবৈধ ফুটবল বেটিংয়ের বিরুদ্ধে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৫৫৪ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। অভিযানে ৪৪২টি স্থানে অভিযান চালানো হয়েছে।

সোমবার এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক এম. কুমার জানান, অপস সোগা এক্সআই নামে চলমান এ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৪১ জন মালয়েশিয়ার নাগরিক এবং ২১৩ জন বিদেশি।

অভিযানে ১ লাখ ৬৭ হাজার ৬২ দশমিক ৯ রিঙ্গিত নগদ জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধ জুয়া কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩২ লাখ ৫০ হাজার রিঙ্গিতের বাজির তথ্যও উদঘাটন করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ফুটবল বেটিং পরিচালনায় ব্যবহৃত ২৬৩টি ওয়েবসাইট, অনলাইন প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ শনাক্ত করা হয়েছে। এগুলো বন্ধ করতে মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনের সহায়তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তার হওয়া সবাইকে সংশ্লিষ্ট জেলা পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এ ছাড়া অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং অবৈধ কর্মকাণ্ডের আয় আইন, ২০০১ এর আওতায়ও সম্ভাব্য অপরাধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এম. কুমার বলেন, অবৈধ জুয়া দমনে পুলিশ অভিযান আরও জোরদার করবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়াবে। এ ধরনের অপরাধ দমনে জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »