শিরোনাম :
ভাড়াটে বাবা’ চক্রের মাধ্যমে নাগরিকত্ব জালিয়াতি: থাইল্যান্ডে ৪৬টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ২০২৭ সাল থেকে ধাপে ধাপে স্বয়ংক্রিয় জ্বালানি সমন্বয় ব্যবস্থা চালুর পরিকল্পনা: উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ ব্যালন ডি’অরে কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন এক নজরে পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প

কালোতালিকাভুক্ত ১৩ বিদেশি অবৈধ পথে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে আটক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মালয়েশিয়ায় প্রবেশে নিষিদ্ধ ১৩ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। কর্তৃপক্ষের অভিযোগ, তাঁরা কেলান্তান সীমান্তের অবৈধ পথ ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিলেন, যাতে অভিবাসন কর্তৃপক্ষের নজর এড়ানো যায়।

শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে কেলান্তানের কোটা ভারু এলাকার দুটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানে পুত্রাজয়াভিত্তিক অভিবাসন বিভাগের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা, কেলান্তান অভিবাসন বিভাগ এবং মেরিন পুলিশ ফোর্সের সদস্যরা অংশ নেন।

জনসাধারণের দেওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে প্রথমে একটি বাস টার্মিনালের কাছে অভিযান চালানো হয়। সেখানে আট বাংলাদেশি, তিন ইন্দোনেশীয় পুরুষ এবং একজন ইন্দোনেশীয় নারীকে আটক করা হয়। পরে কাছের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে পালানোর চেষ্টা করা এক মিয়ানমারের নারীকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিদের বয়স ২২ থেকে ৫৫ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁদের কয়েকজন আগে থেকেই মালয়েশিয়ায় প্রবেশে কালোতালিকাভুক্ত ছিলেন। সে কারণে তাঁরা বৈধ ইমিগ্রেশন তল্লাশি চৌকি এড়িয়ে সীমান্তের অবৈধ পথ ব্যবহার করে দেশে প্রবেশের চেষ্টা করেন।

অভিযানের সময় চারটি বাংলাদেশি পাসপোর্ট, চারটি ইন্দোনেশীয় পাসপোর্ট এবং বিদেশি নাগরিকদের বহনে ব্যবহৃত বলে সন্দেহ করা একটি গাড়ি জব্দ করা হয়েছে।

আটক ১৩ জনের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের আরও তদন্তের জন্য অভিবাসন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান বলেন, মানবপাচার ও অবৈধভাবে অভিবাসী প্রবেশের তৎপরতা দমনে বিভাগটি কঠোর অবস্থানে রয়েছে। দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »