শিরোনাম :
ভাড়াটে বাবা’ চক্রের মাধ্যমে নাগরিকত্ব জালিয়াতি: থাইল্যান্ডে ৪৬টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ২০২৭ সাল থেকে ধাপে ধাপে স্বয়ংক্রিয় জ্বালানি সমন্বয় ব্যবস্থা চালুর পরিকল্পনা: উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ ব্যালন ডি’অরে কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন এক নজরে পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প

সাইবার ও সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় মালয়েশিয়া–ভারত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ভারত ও মালয়েশিয়া সামরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা করেছে এবং বিশেষ করে সাইবার নিরাপত্তা ও সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে।

বুধবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় ভারত–মালয়েশিয়া সামরিক সহযোগিতা বিষয়ক উপকমিটির (এসসিএমসি) ১২তম বৈঠক। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা পরিচালনা ও প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রধান মেজর জেনারেল আমের মাহমুদ আবদুল রহমান।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই দেশ দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করেছে এবং এ পর্যন্ত অর্জিত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে।

বৈঠকে যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ, স্টাফ পর্যায়ের আলোচনা, সক্ষমতা বৃদ্ধি এবং সামুদ্রিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।

এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছে দুই পক্ষ।

সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রতিনিধিদল ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে। তারা ভারতীয় রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়কেন্দ্র ডিপিএসইউ ভবন পরিদর্শন করেন এবং নয়াদিল্লির জাতীয় যুদ্ধস্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »