শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

সন্ত্রাসবাদ দমনে জাতিসংঘে সক্রিয় ভূমিকা, বৈশ্বিক সহযোগিতার আহ্বান মালয়েশিয়ার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহুপক্ষীয় উদ্যোগ, সমন্বিত কৌশল এবং সমাজের সব স্তরের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত চতুর্থ জাতিসংঘ উচ্চপর্যায়ের সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে মালয়েশিয়ার প্রতিনিধিদল এ অবস্থান তুলে ধরে।

সম্মেলনে জাতিসংঘের সাধারণ পরিষদে দেশটির আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপসচিব আবদুল হালিম আবদুর রহমান। তিনি বলেন, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ মোকাবিলায় মালয়েশিয়া বহুপক্ষীয় সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ এবং দেশের নিরাপত্তা কৌশলকে বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর সঙ্গে সমন্বয় করে এগিয়ে নেওয়া হচ্ছে।

বক্তব্যে আন্তর্জাতিক সহযোগিতা, ন্যায়বিচার, শান্তি এবং টেকসই উন্নয়নকে সন্ত্রাসবাদ দমনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবেও তুলে ধরা হয়।

এ ছাড়া সম্মেলনের আরেকটি আলোচনায় বিশেষজ্ঞ প্যানেল সদস্য হিসেবে অংশ নেয় মালয়েশিয়া। সেখানে দেশটির কর্মকর্তারা সহিংস উগ্রবাদ প্রতিরোধে তরুণদের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটির অংশীদারত্ব জোরদার এবং সমাজে একীভূতকরণ কার্যক্রমে মালয়েশিয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।

এছাড়া মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বলেন, “সন্ত্রাসবাদ মোকাবিলায় শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা, সমন্বিত উদ্যোগ এবং সমাজের সর্বস্তরের অংশগ্রহণ অপরিহার্য। তবেই দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করা সম্ভব।”

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্মেলনে সক্রিয় অংশগ্রহণ সন্ত্রাসবাদ প্রতিরোধে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কৌশল বাস্তবায়নে দেশটির সক্ষমতার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। একই সঙ্গে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে মালয়েশিয়ার কৌশলগত অংশীদার হিসেবে অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »