শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের চিন্তা ও জাতি গঠনের ভাবনা নিয়ে নতুন বই

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও জাতি গঠনের ধারণা নিয়ে লেখা একটি নতুন বইয়ের পাণ্ডুলিপি পর্যালোচনা করেছেন তিনি। বইটির নাম ‘আনোয়ার ইব্রাহিম’স আইডিয়াজ ইন সিভিলাইজেশ্যন অব দ্য নেশন’স কালচার’।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান, সম্প্রতি তিনি বইটির পাণ্ডুলিপি দেখার সুযোগ পেয়েছেন। বইটির বিষয়বস্তু প্রস্তুত ও পরিমার্জনের কাজে জাতীয় পর্যায়ের শিক্ষাবিদ ও মালয় ভাষাবিশেষজ্ঞ প্রফেসর এমেরিটাস ড. নিক সাফিয়াহ হাজি আবদুল করিমের সম্পৃক্ততার প্রশংসা করেন তিনি।

বইটির লেখক ইউনিভার্সিটি মালয়ার অ্যাকাডেমি অব মালয় স্টাডিজের প্রভাষক ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. সালিনাহ জাফার। আনোয়ার ইব্রাহিম জানান, তাঁর সঙ্গে নেওয়া একাধিক গভীর সাক্ষাৎকারের ভিত্তিতে বইটি প্রস্তুত করা হয়েছে। এতে তাঁর চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের পাঠ ও জনজীবনের অভিজ্ঞতা উঠে এসেছে।

প্রধানমন্ত্রী বইটির সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর ভাবনা, দৃষ্টিভঙ্গি ও জীবনের অভিজ্ঞতাগুলো নথিবদ্ধ করার এই উদ্যোগ প্রশংসার দাবিদার।

তিনি আশা প্রকাশ করেন, বইটি দ্রুত প্রকাশিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষ করে জাতি গঠন, সাংস্কৃতিক সভ্যতা ও জনকল্যাণভিত্তিক মূল্যবোধ চর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »