শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

মালয়েশিয়ার শ্রমিক সংকট নিরসনে নতুন উদ্যোগ, অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৮ জুন, ২০২৬

বিভিন্ন খাতে দীর্ঘদিনের শ্রমিক সংকট কাটিয়ে উঠতে বিদেশি কর্মী নিয়োগে নতুন নীতিগত সিদ্ধান্তের পথে এগোচ্ছে মালয়েশিয়া সরকার। মানবসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়োগ প্রক্রিয়া আরও কার্যকর, স্বচ্ছ ও চাহিদাভিত্তিক করতে বিভিন্ন বিষয় পর্যালোচনা করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কর্মী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

মালয়েশিয়ার বিভিন্ন শিল্প খাতের নিয়োগকর্তাদের মতে, দ্রুত কাজ শেখার সক্ষমতা, পরিশ্রম, শৃঙ্খলা ও সততার কারণে বাংলাদেশি কর্মীরা ইতোমধ্যে আস্থা অর্জন করেছেন। ফলে অনেক নিয়োগকর্তার পছন্দের তালিকায় বাংলাদেশি কর্মীরা এগিয়ে আছেন।

চায়না ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের এক নেতা বলেন, দক্ষতা, দায়িত্বশীলতা এবং দ্রুত কাজের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতার কারণে বাংলাদেশি কর্মীদের প্রতি আগ্রহ তুলনামূলক বেশি। বিশেষ করে উৎপাদন, নির্মাণ ও কারিগরি খাতে তাদের চাহিদা বাড়ছে।

সংশ্লিষ্ট মহলের মতে, ভবিষ্যতে বিদেশি কর্মী নিয়োগে কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন কর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হতে পারে।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদেশি কর্মী নিয়োগে নিরাপত্তা যাচাই আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে মাদক–সংশ্লিষ্ট অপরাধে জড়িত বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়োগ ঠেকাতে তথ্য যাচাই ও সংস্থাগুলোর সমন্বয় বাড়ানো হতে পারে।

তবে এ বিষয়ে এখনো মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »