শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সফর নিয়ে আনোয়ার ইব্রাহিমের ভিডিওতে ‘আমার বন্ধু মহাজাদু জানে’

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (২৩ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করেন তিনি।

ভিডিওতে আনোয়ার ইব্রাহিম দুই দেশের মধ্যকার বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এতে আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেছেন, দুই দেশের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানব পুঁজিবাদ, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে রোহিঙ্গা সংকট নিয়ে বলতে শোনা যায়। তিনি বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ এবং মালয়েশিয়ায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করবেন।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, এ বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আসিয়ান প্ল্যাটফর্মের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালানো হবে, যাতে সংকটের কার্যকর সমাধানের পথ খুঁজে পাওয়া যায়।

আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের প্রসঙ্গে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এগিয়ে যেতে হবে।

দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে সহযোগিতার আরও অনেক সম্ভাবনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করবে এবং ভবিষ্যতে সহযোগিতার জন্য আরও সুযোগ উন্মুক্ত করবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »