শিরোনাম :
ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের আরও এক দেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব তুরস্ক ও পার্শ্ববর্তী দেশগুলোর প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিলো বাংলাদেশ দূতাবাস ২০২৭ সালের জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি: শিক্ষামন্ত্রী বাবরকে ছুঁলেন নাজমুল শান্ত, র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার মালয়েশিয়ায় পাঁচ নারীকে শ্লীলতাহানির দায়ে বাংলাদেশিকে বেত্রাঘাতের নির্দেশ পারলা স্যানিটারি ওয়্যার আয়োজন করল ‘ব্যবসায়ী সম্মেলন-২০২৬’ জুলাই শহিদদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নের কথা বাজেটে রাখতে হবে: শফিকুল ইসলাম মাসুদ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের টিকটকের বিরুদ্ধে ফ্রান্সে ১৬ পরিবার মামলা করলো, নাবালকদের মানসিক ক্ষতির অভিযোগ এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাস পরিস্থিতি স্থিতিশীল, বড় ধরনের বিস্তারের আশঙ্কা নেই: WHO

২০২৭ সালের জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি: শিক্ষামন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আগামী বছর থে‌কে এসএস‌সি পরীক্ষা জানুয়ারি মা‌সের শে‌ষ ‌দি‌কে এবং এইচএস‌সি পরীক্ষা জুন মা‌সের শে‌ষের দি‌কে অন‌ুষ্ঠিত হ‌বে, এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৩ মে) বি‌কে‌লে গাজীপু‌রের ইসলা‌মিক ইউনিভা‌র্সিটি অফ টেকনল‌জির (আইইউটি) এক পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে একথা ব‌লেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, গত কয়েক বছরে করোনাসহ বিভিন্ন কারণে দেশের শিক্ষাব্যবস্থায় যে সেশনজট তৈরি হয়েছে, তা ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং পাঠদান কার্যক্রমকে সুশৃঙ্খল রাখতে সরকার বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, পরবর্তী বছরগুলোতে সেশনজট পুরোপুরি নিরসন করে পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন অতিরিক্ত দুই বছর ঝরে না পড়ে, সে জন্য আমরা ধীরে ধীরে সবকিছু সমন্বয় (সিংক্রোনাইজ) করছি। তিনি আরও বলেন, সেশনজট সম্পূর্ণভাবে বন্ধ করতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক কার্যক্রম নিয়মিত করা হবে।

অনুষ্ঠা‌নে আই ইউ টি’র ভাইস চ‌্যা‌ন্সেলর প্রফেসর ড. মোহাম্মদ র‌ফিকুল ইসলাম, প্রো- ভাইস চ‌্যা‌ন্সেলর হিসাইন আরবী নুরসহ আইইউটির বি‌ভিন্ন ডিপার্ট‌মে‌ন্টের প্রফেসর ও শিক্ষার্থীগণ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »