শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

মালয়েশিয়া পুলিশ সদরদপ্তর(বুকিত আমানে)শীর্ষ পর্যায়ে রদবদল ! গুরুত্বপূর্ণ পদে চার সিনিয়র কর্মকর্তা

ওয়াহিদ সোহান: বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

কুয়ালালামপুর : মালয়েশিয়ার রয়্যাল মালয়েশিয়া পুলিশ (পিডিআরএম) বাহিনীতে শীর্ষ পর্যায়ে নতুন রদবদলের ঘোষণা দেওয়া হয়েছে। পুলিশ সদরদপ্তর  (বুকিত আমান) ও বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ কন্টিনজেন্টে চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বুকিত আমানের কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ACP) জুলিনা সালেহউদ্দিন জানান, পেরাকের পুলিশ প্রধান দাতুক নূর হিসাম নরদিনকে বুকিত আমানের অপরাধ প্রতিরোধ ও কমিউনিটি সেফটি বিভাগ (JPJKK)-এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তার স্থলাভিষিক্ত হিসেবে পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান দাতুক মোহদ আলউই জয়নাল আবিদিনকে পেরাকের নতুন পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বর্তমান পুলিশ সচিব দাতুক আবদুল রহমান কাসিমকে পেনাংয়ের নতুন ডেপুটি পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, পাহাংয়ের JPJKK প্রধান দাতুক মোহামাদ নূর ইউসুফ আলীকেও নতুন পুলিশ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ডেপুটি কমিশনার অব পুলিশ (DCP) পদমর্যাদার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন।

ACP জুলিনা জানান, আগামী ১৫ জুন থেকে এসব নিয়োগ ও বদলি কার্যকর হবে।

পুলিশ বাহিনীর এই নতুন নেতৃত্ব পুনর্বিন্যাসকে বুকিত আমান ও রাজ্য পর্যায়ে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা কার্যক্রম আরও শক্তিশালী করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »