শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল নির্বাচন কমিশন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি। ছবি: সংগৃহীত
৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি। ছবি: সংগৃহীত

 ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানটি।

এর পাশাপাশি আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি যাচাইয়ের জন্য ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সব দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৬৬টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৩ সালে কাজী হাবিবুল আউয়াল কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৬টি সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন নতুন নীতিমালা প্রণয়ন করে পুরনো নিবন্ধন বাতিল করে পুনরায় আবেদন আহ্বান করে।

প্রসঙ্গত, এক-এগারো সরকারের সময় ২০০৮ সালে ড. এ.টি.এম. শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধন চালু করে, যেখানে ১৩৮টি দেশীয় সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছিল।

বর্তমান নীতিমালা অনুযায়ী, অনুমোদিত সব সংস্থাকে ভোট পর্যবেক্ষণের পর বাধ্যতামূলকভাবে প্রতিবেদন দাখিল করতে হবে।

ইসি সূত্র জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। এই প্রস্তুতির অংশ হিসেবেই চলছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রম।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »