শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

৩৬ হাজার ফিলিস্তিনিকে শহীদ করে ইসরাইলি সেনারা মুক্ত করেছে ৭ জনকে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪
৩৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে ৭ জনকে মুক্ত করেছে ইসরাইল - ছবি : আল-জাজিরা
৩৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে ৭ জনকে মুক্ত করেছে ইসরাইল - ছবি : আল-জাজিরা

গাজা উপত্যকায় গত ৮ মাস ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৩৬ হাজার ৮০১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এই ৩৬ হাজার ফিলিস্তিনিকে শহীদ করে ৭ জনকে মুক্ত করেছে ইসরাইল। অথচ আলোচনার মাধ্যমে তারা ১০০ জনেরও বেশি ইসরাইলিকে মুক্ত করতে পেরেছে।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক এবং প্রিন্সটন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর কেনেথ রথ নুসিরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলার বিষয় নিয়ে আল-জাজিরার সাথে কথা বলেছিলেন।

তিনি বলেন, চার বন্দীকে উদ্ধার করতে যেয়ে শনিবার গাজার মধ্যাঞ্চলে অবস্থিত এ শিবিরে ব্যাপক হামলা চালিয়ে অন্তত ২১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

তিনি আরো বলেন, এই উদ্ধার অভিযানের অর্থ হলো ইসরাইলি সামরিক অভিযানের কারণে মোট সাতজন বন্দী জীবিত মুক্তি পেয়েছে। যেখানে আলোচনার মাধ্যমে এক শ’রও বেশি মুক্তি পেয়েছে।

কেনেথ বলেন, এ থেকে বুঝা যায় আলোচনার মাধ্যমে সব বন্দীদের মুক্ত করা সম্ভব। কিন্তু নেতানিয়াহু হামাসের সাথে আলোচনা শেষ করার জন্য একটি বড় বাধা কারণ তিনি একটি দীর্ঘমেয়াদী স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হতে চান না।

কেনেথ আরো বলেন, ‘নেতানিয়াহুর একটি চিরকালের যুদ্ধ দরকার।’

তিনি বলেন, একবার যুদ্ধ বন্ধ হয়ে গেলে, ৭ অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে রাজনৈতিক হিসাবের সম্মুখীন হতে হবে। এজন্য তিনি যুদ্ধবিরতি চান না।

উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে ১২১ জন বন্দী হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৬ হাজার ৮০১ ফিলিস্তিনি শহীদ হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
সূত্র : আল-জাজিরা

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »