শিরোনাম :
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক President stresses more balanced, mutually beneficial US trade deal Tarique outlines 5-point plan to tackle Bangladesh’s energy crisis তাবুং হাজি তদন্তে সাবেক মন্ত্রী ৫ দিনের রিমান্ডে মিয়ানমার শরণার্থীদের ফেরত পাঠানো নিরাপদ নয়, মালয়েশিয়াকে সতর্ক করল জাতিসংঘ ২০ বছর পর আসিয়ান স্বাস্থ্য মন্ত্রীদের বৈঠকের আয়োজক মালয়েশিয়া দক্ষিণ থাইল্যান্ডে ভ্রমণে মালয়েশিয়ানদের রেকর্ড ভিড়, খরচ ৩৬ মিলিয়ন রিঙ্গিত

২০ বছর পর আসিয়ান স্বাস্থ্য মন্ত্রীদের বৈঠকের আয়োজক মালয়েশিয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ ২০ বছর পর আবারও আসিয়ান স্বাস্থ্য মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে যাচ্ছে মালয়েশিয়া। আগামী ৭ থেকে ১১ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে ১৭তম আসিয়ান হেলথ মিনিস্টার্স মিটিং ও সংশ্লিষ্ট বৈঠক।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এবারের বৈঠকের প্রতিপাদ্য হলো ‘স্বাস্থ্যকর আসিয়ান: সমতাভিত্তিক ও ভবিষ্যতের জন্য প্রস্তুত স্বাস্থ্যব্যবস্থার পথে একসঙ্গে’।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আসিয়ানের স্বাস্থ্যব্যবস্থাকে আরও সমতাভিত্তিক, শক্তিশালী ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে সর্বশেষ ২০০৪ সালে পেনাংয়ে অনুষ্ঠিত সপ্তম আসিয়ান স্বাস্থ্য মন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছিল মালয়েশিয়া।

আঞ্চলিক জনস্বাস্থ্য সহযোগিতা জোরদার এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবিলায় আসিয়ানভুক্ত দেশগুলোর জন্য এই সম্মেলনকে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »