শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

২০২৭ সালের বাজেটে গুরুত্ব পাবে জীবনযাত্রার ব্যয় ও বিনিয়োগ: ফাহমি ফাদজিল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

২০২৭ সালের বাজেটে জীবনযাত্রার ব্যয় কমানো এবং বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী এবং সরকারি মুখপাত্র ফাহমি ফাদজিল। আজ কুয়ালালামপুরে একটি মেরদেকা কর্মসূচি উদ্বোধনের পর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি।

মন্ত্রী জানান, বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় নিয়েই, এবারের বাজেটে আরও ব্যাপকভাবে জীবনযাত্রার ব্যয়ের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা হবে। দেশের অর্থনৈতিক ভিত্তি শক্ত করতে দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ানো এবং গ্রামীণ উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এই বিনিয়োগ দেশের দীর্ঘমেয়াদী ত্রয়োদশ মালয়েশিয়া পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি সাহায্য করবে বলে জানান যোগাযোগ মন্ত্রী।

এছাড়াও বাজেটে মন্ত্রণালয়ের অন্যতম অগ্রাধিকার হলো সার্বিক ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা। বিশেষ করে গ্রামীণ এলাকায়। তিনি বলেন, মন্ত্রণালয় গণমাধ্যম শিল্পের স্থায়িত্ব এবং মালয়েশিয়ায় আন্তর্জাতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র নির্মাণ আকর্ষণের জন্য প্রণোদনা প্রদানের বিষয়টিও খতিয়ে দেখছে।

২০২৭ সালের বাজেট আগামী ৯ অক্টোবর সংসদে পেশ করার কথা রয়েছে। এই বাজেট একদিকে যেমন সাধারণ মানুষের ইন্টারনেট ও জীবনযাত্রার মান উন্নত করবে, অন্যদিকে নতুন বিনিয়োগ এনে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »