শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

১৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৯ বাংলাদেশি নাগরিককে আটক করে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ১০ জন পুরুষ, ৮ জন নারী ও ১ শিশু রয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সীমান্তে বিএসএফ-বিজিবির এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা হস্তান্তর অনুষ্ঠানে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) পক্ষ থেকে চৌদ্দগ্রামের আমানগন্ডা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা উপস্থিত ছিলেন। বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার দীপংকর সাহার নেতৃত্বে বিএসএফের একটি দল।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য জানিয়েছেন।

তারা বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন। এরপর তারা ভারতের বিভিন্ন কারাগারে সাজাও খেটেছেন। এ ব্যাপারে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে বিষয়টি জানানো হলে তারা বাংলাদেশি কিনা যাচাই-বাছাই করে সত্যতা পাওয়ায় সীমান্ত পিলার ২১০৪/৭-এস এর আওতাধীন এলাকায় বিজিবি-বিএসএফ যৌথ সমন্বয় বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

এদের মধ্যে ১০ জন পুরুষ, ৮ জন নারী ও ১ শিশু রয়েছে বলে জানান কর্নেল মীর আলী এজাজ।

তিনি আরও বলেন, বর্তমানে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে চৌদ্দগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, বিজিবি ১৯ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা করছে বিজিবি। আটক ব্যক্তিদের বাড়ি বাগেরহাট, খুলনাসহ উত্তরাঞ্চলে। শুক্রবার তাদের কুমিল্লার আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »