শিরোনাম :
কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক

হিরো আলমের উপর হামলার ঘটনা ‘সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস’ : নির্বাচন কমিশনার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ঢাকা-১৭ উপনির্বাচনের দিন ভোটকেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনা ‘সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস’ হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি।

গতকাল সোমবার ভোট চলার সময় বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর এ হামলা হয়। হিরো আলমের ওপর হামলাকারীরা নৌকা প্রতীকের ব্যাজ পরে ছিলেন। পুলিশের সামনেই নৌকার ব্যাজধারীরা হিরো আলমকে পেটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এই হামলার ঘটনায় কমিশন কি ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে ইসি আলমগীর সাংবাদিকদের জবাবে বলেন, এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস।

তিনি আরও বলেন, ঘটনার সাথে সাথেই আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় ডিএমপি কমিশনারের সাথে ফোনে কথা বলেছেন এবং এ বিষয়ে জরুরি ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে এবং গৃহীত ব্যবস্থা আমাদের জানাতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে আজ ডিএমপি কমিশনারকে লিখিত চিঠিও দেয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন সার্বিক দায়িত্বে থাকে। সরাসরি প্রটেকশন দেয়ার সুযোগ তো কমিশনের নেই। কমিশনের পক্ষে এই প্রটেকশন দেয়ার দায়িত্ব পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর। সেটা পুলিশ কমিশনার দেখবেন, কারো দায়িত্বে কোনো অবহেলা ছিল কিনা।

তিনি বলেন, নির্বাচন তো শুধু কাল ঢাকায় হয়নি, প্রায় ৭০/৮০টা জায়গায় নির্বাচন হয়েছে। সবখানেই সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »