শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

হামাস আমার যত্ন নিচ্ছে, চিকিৎসা করছে: জিম্মি ইসরায়েলি নারী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
জিম্মি হওয়া ইসরায়েলি-ফরাসি নাগরিক মিয়া স্কিম, ছবি: সংগৃহীত

গত ৭ অক্টোবর ফিলিস্তিনির স্বাধীনতকামী সংগঠন হামাস ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা চালায়। সেই সঙ্গে ইসরায়েলের সীমানা ভেঙ্গে দেশটিতে তাণ্ডব চালায় হাজারো যোদ্ধা। এছাড়া বিভিন্ন স্থান থেকে প্রায় ২০০ জনকে জিম্মি করে তারা। এতদিন জিম্মিদের বিষয়ে চুপ থাকলেও সোমবার (১৬ অক্টোবর) হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসাম ব্রিগেড এক নারীর ভিডিও প্রকাশ করেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

ভিডিওতে ২১ বছর বয়সী ওই তরুণী নিজেকে মিয়া স্কিম বলে পরিচয় দিয়েছেন। মাত্র এক মিনিটের ভিডিওটিতে দেখা গেছে মিয়ার ক্ষতস্থানে একজন ব্যান্ডেজ বাঁধছেন।

ওই তরুণী বলেন, তিনি গাজা সীমান্তের কাছে ইসরায়েলের একটি ছোট শহর সেডেরট থেকে এসেছেন। হামলার দিন, তিনি কিবুতজ রেইমের সুপারনোভা সুকোট মিউজিক ফেস্টিভ্যালে যোগদান করছিলেন যখন হামাস সমাবেশে আক্রমণ করেছিল।

ইসরায়েলি নারী বলেছেন, তার আঘাতের জন্য তিন ঘণ্টার অস্ত্রোপচার করা হয়েছে। ভিডিও মারফত মিয়া আবেদন জানান, তারা আমার যত্ন নিচ্ছে, তারা আমার চিকিৎসা করছে, তারা আমাকে ওষুধ দিচ্ছে।

তিনি বলেন, সবকিছু ঠিক আছে। কিন্তু আমি শুধু চাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যেতে, আমার পরিবারের কাছে, আমার বাবা-মায়ের কাছে, আমার ভাইবোনদের কাছে। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বের করুন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে মিয়াকে গত সপ্তাহে অপহরণ করা হয়েছিল এবং কর্মকর্তারা মিয়ার পরিবারের সাথে যোগাযোগ করেছেন।

টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ার পরিবার মেয়েকে নিরাপদ দেখে খুশি হয়েছে। মিয়া একজন ইসরায়েলি-ফরাসি নাগরিক।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »