হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া সম্পন্ন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন সন্দেহভাজনকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষ করেছে বাংলাদেশ। এখন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বেনজির আহমেদকে প্রত্যর্পণের জন্য ইউএই এবং হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনকে ফেরানোর লক্ষ্যে ভারতের কাছে প্রয়োজনীয় সব নথিপত্র পাঠানো হয়েছে। দুই দেশই দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের জারি করা রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে বেনজির আহমেদকে আটক করা হয়েছে। ইউএই কর্তৃপক্ষ ৩০ দিনের সময় দিলেও বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যেই প্রত্যর্পণ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে।

তিনি আরও বলেন, হাদী হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের বিরুদ্ধে প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্যও ভারতের কাছে সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে।

মন্ত্রী জানান, বর্তমানে ওই তিনজন ভারতের বিচারিক প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, প্রয়োজন হলে চলমান বিচার প্রক্রিয়ার মধ্যেও তাদের বাংলাদেশে হস্তান্তরের সুযোগ রয়েছে।

এ বিষয়ে দুই দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »