শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে: প্রধান উপদেষ্টা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলো যদি স্বল্পমেয়াদি সংস্কারে সম্মত হয়, তবে বাংলাদেশে আগামী ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর যদি দীর্ঘমেয়াদি সংস্কার চাওয়া হয়, তাহলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি উল্লেখ করেন, বর্তমান সময়টি একটি রূপান্তরকালীন সময়, যেখানে প্রতিষ্ঠান পুনর্গঠন এবং অগ্রাধিকার পুনর্নির্ধারণই প্রধান লক্ষ্য।

বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্তি করেন।

বৈঠকে, ব্যারোনেস উইন্টারটন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী এবং বিশ্বাসযোগ্য সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সরকারি স্বাস্থ্যসেবা খাত কার্যকর করতে যুক্তরাজ্যের সহায়তা কামনা করেন, কারণ বর্তমান স্বাস্থ্যসেবা ব্যবস্থা কার্যকর নয়। তিনি বলেন, আমাদের দেশে নার্সের ঘাটতি রয়েছে, তবে নার্সিং বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ চাহিদা। আমরা এমনভাবে নার্সদের প্রশিক্ষণ দিতে চাই, যাতে তারা বিশ্বব্যাপী অবদান রাখতে পারে।

এছাড়াও, তিনি বাংলাদেশের ওষুধ শিল্পে সম্ভাবনা তুলে ধরেন এবং ভ্যাকসিনের পেটেন্ট সুরক্ষা তুলে নেয়ার জন্য যুক্তরাজ্যকে সোচ্চার ভূমিকা নিতে আহ্বান জানান, যাতে বিশ্বের অন্যান্য দেশগুলোও কম খরচে সামাজিক ব্যবসার মডেলে ভ্যাকসিন উৎপাদন করতে পারে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, শিক্ষা, বস্ত্রশিল্প, প্রতিরক্ষা এবং বিমান চলাচল খাতে যুক্তরাজ্যের সহযোগিতা গুরুত্বপূর্ণ, এবং উভয় পক্ষ প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেন।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীর অংশগ্রহণ আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রে রয়েছে এবং সরকার সবসময় নারীর সমঅধিকারকে অগ্রাধিকার দেয়।

এ বৈঠকে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »