রিয়াদ, ১৬ সেপ্টেম্বর : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার আল-ইয়ামামা প্রাসাদে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি ও তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে সৌদি-ইরান সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা হয়।
এই বৈঠক দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হলো। উল্লেখযোগ্য যে, গত বছর বহু বছরের উত্তেজনার অবসান ঘটিয়ে রিয়াদ ও তেহরান কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করতে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছায়।