শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: সেনাপ্রধান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

 

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

রোববার (২৬ অক্টোবর) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সেনাপ্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে তিনি কোরের বিভিন্ন অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতি, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, “দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান গৌরবের, যা আমাদের অনুপ্রেরণা জোগায়।”

তিনি কোর অব ইঞ্জিনিয়ার্সের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিষ্ঠা, দক্ষতা ও সাফল্যের প্রশংসা করেন এবং বলেন, সেনাবাহিনীর এই ইউনিট প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে জাতির অগ্রযাত্রায় নিরন্তর অবদান রাখছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, বিআইআইএসএসের মহাপরিচালক, চিফ কনসালটেন্ট জেনারেল, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডারসহ বিভিন্ন ইউনিটের অধিনায়করা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »